বিজ্ঞাপন

মোটরসাইকেল নিয়ে নিজের বাইসাইকেল রেখে গেলো চোর!

নীলফামারীর সৈয়দপুর শহরে ঘটেছে এক ব্যতিক্রমধর্মী চুরির ঘটনা। ফজরের নামাজ পড়াতে এসে মোটরসাইকেল হারিয়েছেন এক মসজিদের ইমাম। তবে চোর মোটরসাইকেল নিয়ে গেলেও ঘটনাস্থলে রেখে গেছে নিজের একটি পুরোনো বাইসাইকেল। এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

বিজ্ঞাপন


সোমবার (১৮ মে) ভোরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদে ফজরের নামাজের ইমামতি করতে আসেন মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক। প্রতিদিনের মতো তিনি তাঁর ১২৫ সিসির হিরো মোটরসাইকেল (নম্বর: নীলফামারী-হ-১৩-৭৪৫৫) মসজিদের সামনে রেখে নামাজের ইমামতিতে যান।


নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে দেখেন, নির্ধারিত স্থানে আর তাঁর মোটরসাইকেলটি নেই। সেখানে পড়ে আছে একটি পুরোনো বাইসাইকেল। পরে স্থানীয়রা নিশ্চিত করেন, বাইসাইকেলটি এলাকার কারও নয়।
স্থানীয় মুসল্লিদের ধারণা, চোর নিজের ব্যবহৃত বাইসাইকেলটি রেখে মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


এদিকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে সকাল থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন মাওলানা আব্দুর রাজ্জাক। পরে দুপুরে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।


এ বিষয়ে সৈয়দপুরের গাউসিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা রিদওয়ান আল কাদেরী জিলানী বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি এমনিতেই কম। এর মধ্যে যদি তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্রও চুরি হয়, তাহলে তারা অসহায় হয়ে পড়বেন। প্রশাসনের কাছে দ্রæত মোটরসাইকেল উদ্ধারের দাবি জানাচ্ছি।


সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা গেছে। দ্রæত তাকে গ্রেপ্তার এবং মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে।

পড়ুন- ‘ভারতের মানচিত্র বদলে যাবে’ হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন