বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ২, মহাসড়কে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন প্রাণ হারিয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার শিবগাতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভাঙা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলান উদ্দিন জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিবগাতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় ও বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় পুলিশ। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যানচলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

পড়ুন : সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন