বিজ্ঞাপন

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

সারাদেশের মতো সিরাজগঞ্জে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়।

বিজ্ঞাপন

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নূর নাহার বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ভূমি সেবা মেলার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেওয়া। এছাড়া তিনদিনব্যাপী এই মেলায় ই-নামজারির আবেদন জমা দেওয়া যাবে, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে সরাসরি সহায়তা পাবেন সেবাগ্রহীতারা। খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ এবং ডিসিআর প্রাপ্তি সহজ করা হবে। ডিজিটাল মৌজা ম্যাপ সংগ্রহ সংক্রান্ত তথ্য ও সেবা সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

পড়ুন- হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন