বিজ্ঞাপন

আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়তে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধনের পর তিনি বলেন, জনগণের প্রতি করুণা নয়, বরং তাদের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। তাঁর লক্ষ্য হলো একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে।

প্রধানমন্ত্রী বলেন, জমির মালিকানা-শরীকানা বেড়ে যাওয়ায় ভূমি কর্মকর্তাদের দায়িত্বও বেড়েছে। প্রযুক্তির সাহায্যে ভূমি ব্যবস্থাপনা আধুনিক হওয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহজ হয়েছে এবং অনলাইন সুবিধার কারণে জনগণের দুর্ভোগ কমেছে।

তিনি আরও বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা পরিবার ও দেশের শান্তির জন্য ঝুঁকিপূর্ণ। তাই পরিকল্পিত ভূমি ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ ও দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে অপরিহার্য।

প্রধানমন্ত্রী বলেন, জমি বা ভূমি শুধু একটুকরো সম্পদই নয় বরং মানুষের জীবনে এটি একধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে।

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশের সব জেলা-উপজেলায় আজ থেকে শুরু হওয়া ভূমি মেলার মাধ্যমে জনগণ নিঃসন্দেহে উপকৃত হবেন। কারণ মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুবিধা থাকছে।

পড়ুন: ফুটপাতে হকারদের দোকান বরাদ্দ কেনো অবৈধ নয়: হাইকোর্ট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন