বিজ্ঞাপন

নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো আরাফাত রহমান ও মোহাম্মদ আলী। তারা স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে দুই শিশু। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর পাড়ে তাদের পরিহিত পোশাক দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। একপর্যায়ে পুকুরে নেমে সন্ধান চালিয়ে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।


পরে দ্রুত তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পড়ুন- আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়তে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন