বিজ্ঞাপন

ধামরাইয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্সনইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ঢাকার ধামরাইয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ১৬ টি ইউনিয়ন থেকে কৃষকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার(১৯ মে) বিকেলে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামরাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরিফুর রহমান।

ধামরাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুনের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এমন কৃষক সমাবেশ দিন ব্যাপী করার আহবান জানাই।ধামরাইতে কোন এক খন্ড জমিও পতিত ফেলে রাখতে চাই না। বেকার যুবকদেরকে পতিত জমি লিজ দিয়ে বেকারত্ব দূর করবো। সেই সাথে ১৬ টি ইউনিয়নেই এমন কৃষক সমাবেশ করার জন্য আহবান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা কৃষিকাজে বরাদ্দ বাড়ানোর কথা বলেন। পরিবেশ দূষণমুক্ত রাখতে হবে। মাটি ও মানুষ সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য নিরাপদ সবজি উৎপাদন করতে হবে। পার্টনার পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়াতে হবে। প্রতিটি কৃষক এর সুফল পাচ্ছে এবং আরো পাবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ সৈয়দ তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক কৃষিবিদ মো: শরীফুল ইসলাম, মৎস কর্মকর্তা নাজনীন নাহার, কৃষিবিদ মিজানুর রহমান।

অনুষ্ঠান শেষে বিষমুক্ত সবজির এবং আদর্শ কৃষক নিয়ে একটি নাটকের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : গরীব ও ভূমিহীনদের খাস জমি গুলো দেওয়ার পরামর্শ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন