সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তটি সরকারের বিবেচনায় রয়েছে । এছাড়া
প্রধানমন্ত্রীর যে সকল এলাকায় বিমান বন্দর দেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন পর্যায়ক্রমে তাও হবে । একই সঙ্গে করা সম্ভব হবে না আসতে আসতে হবে ।
আজ সকাল ৯টায় সৈয়দপুর বিমান বন্দরে নেমে সাংবাবিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এসব কথা বলেন ।
মন্ত্রী আরও বলেন ,সেখানে দেশে ও জনগনের স্বার্থ থাকবে এবং,যাত্রী সেবা বেশি হবে সে বিমান বন্দরকে গুরুত্বে সঙ্গে বিবেচনা করা হবে । যেহেতু উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার ও শিল্প বানিজ্যে সমৃদ্ধ হওয়ায় এ কারণে সৈয়দপুর বিমান বন্দরকে সরকার বিবেচনায় রেখেছে ।
সৈয়দপুর বিমান বন্দরে জমি অধিগ্রহনের সম্পর্কে তিনি বলেন, ঈদ উল আযহার পরে এ প্রক্রিয়া শুরু হবে ।
এ সময় উপস্হিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার , সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন । বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের, ব্যবসায়ী তারিকুল ইসলাম তারিক সহ অনেকেই ।
পরে সড়ক পথে মন্ত্রী ঠাকুরগাঁওয়ের উদ্দশ্য রওনা দেন ।


