আপিল বিভাগের মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
বুধবার (২০ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চে বিলুপ্তির প্রজ্ঞাপন উপস্থাপন হলে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায়, “এটি কীভাবে সম্ভব?”
রিটকারী আইনজীবী শিশির মনির জানান, সচিবালয়ের কার্যক্রমের আগে বিলুপ্তি করা হয়েছে এবং এটি আদালত অবমাননার শামিল। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে এবং তিনি নিজেই তা করবেন।
আইনজীবী আরও বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির ফলে বিদেশিরাও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
আর/


