বিজ্ঞাপন

লালমনিরহাটে অপপ্রচার বন্ধ ও ন্যায্য মূল্যের দাবিতে তামাক চাষীদের সংবাদ সম্মেলন

লালমনিরহাটের তামাক চাষিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে “লালমনিরহাট জেলা তামাক চাষী সমিতি, লালমনিরহাট জেলা”। বুধবার (২০ মে) দুপুরে সাপটিবাড়িতে তামাক চাষী সমিতির জেলা কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে চাষিদের বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, লালমনিরহাট অঞ্চলের হাজারো কৃষক বহু বছর ধরে তামাক চাষের সঙ্গে জড়িত। কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে তারা পরিবার ও জীবিকার ভিত্তি গড়ে তুলেছেন। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তামাক চাষিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে, যা চাষিদের সম্মান ও ন্যায্য দাবিকে ক্ষুণ্ণ করছে।

সংগঠনের নেতারা বলেন, যাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে তিনি সবসময় তামাক চাষিদের পাশে থেকেছেন এবং ন্যায্য দাম আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে চাষিরা সর্বোচ্চ মূল্য পেয়েছেন বলেও দাবি করেন তারা।

এ সময় তারা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে তামাক চাষিদের সঙ্গে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে চাষিদের ২২ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে কয়েকটি দাবি বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমানে যারা সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন তারা কখনোই তামাক চাষিদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং তারা রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তামাক বিক্রয় প্রক্রিয়ায় সিন্ডিকেট গঠনের চেষ্টা করছেন। অতীতেও তারা চাষিদের ন্যায্য দাম প্রাপ্তিতে বাধা সৃষ্টি করেছিলেন বলেও অভিযোগ করেন নেতারা।

সংগঠনের নেতারা আরও বলেন, তামাকের দাম নির্ধারণের কোনো নির্দিষ্ট কাঠামো নেই। তামাকের গুণগত মানের ভিত্তিতেই স্থানীয় ও বিদেশি প্রতিষ্ঠানগুলো মূল্য নির্ধারণ করে থাকে। এবারের মৌসুমে অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে তামাকের মান কিছুটা কমে যাওয়ায় দামে ওঠানামা দেখা দিয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের স্বার্থ বিবেচনায় নিয়ে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তামাক চাষী সমিতির সভাপতি মোনায়েম সিদ্দিকী মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি নূরন্নবী সরকার নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিঠু এবং দপ্তর সম্পাদক আব্দুল আলিম সরকার।

পড়ুন- বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন