বিজ্ঞাপন

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত সচেতনতা বৃদ্ধির আহ্বান

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ২০ মে সকালে জেলা ফায়ার সার্ভিস কার্যালয়ে আলোচনা সভা, সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম এবং আধুনিক অগ্নি নির্বাপণ বিষয়ক এক মহড়া ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মোফাজ্জল হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অগ্নিকাণ্ড ও যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় কেবল ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করলেই চলবে না; বরং সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা যেভাবে কাজ করেন, তা অত্যন্ত প্রশংসনীয়। যেকোনো বড় দুর্ঘটনায় তাদের সাহসিকতা ও মানবিক ভূমিকা সাধারণ মানুষের মনে আস্থা তৈরি করেছে।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উপস্থিত দর্শকদের সামনে অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগে কীভাবে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করতে হয়, তার বাস্তবসম্মত মহড়া প্রদর্শন করে। বিশেষ করে গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো এবং বহুতল ভবন থেকে আটকা পড়া মানুষকে উদ্ধারের কৌশলগুলো উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার উৎসুক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ফায়ার সার্ভিসের আধুনিকায়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পড়ুন- ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন