ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দারুণ এক অর্জন নিজের করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট ইতিহাসে বাংলাদেশের সেরা অধিনায়ক এক বাঁহাতি এই ব্যাটার।
সিলেটে বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে শান্তর এটি অষ্টম টেস্ট জয়।
বাংলাদেশের অধিনায়কদের মধ্যে আর কারও এত বেশি ম্যাচ জয়ের রেকর্ড নেই।
মিরপুরে প্রথম টেস্টে জয়ের পর মুশফিকুর রহিমের পাশে বসেছিলেন শান্ত। এবার সিলেটে জিতে অভিজ্ঞ ব্যাটারকেও টপকে গেছেন তিনি।
বাংলাদেশের অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ৮টি জিতেছেন শান্ত। ড্র হয়েছে ১টি ম্যাচ। তার অপরাজিত থাকার হার ৪৪.৪৪ শতাংশ।
২০১১ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশকে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭টি জয় পেয়েছিলেন মুশফিক। এছাড়া ড্র হয়েছিল আরও ৯ ম্যাচ। সব মিলিয়ে তার জয়ের হার ছিল ২০.৫৮ শতাংশ।
নিজেদের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ১৫৮টি টেস্ট ম্যাচ খেলে মোট ২৭ জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে মুশফিক আর শান্তর অধিনায়কত্বে মিলেছে ১৫ জয়।
এর বাইরে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান ১৯ ম্যাচে ৪, মুমিনুল হক ১৭ ম্যাচে ৩, মেহেদী হাসান মিরাজ ২ ম্যাচে ১, লিটন কুমার দাস ১ ম্যাচে ১ ও মাশরাফি বিন মুর্তজা ১ ম্যাচে পেয়েছেন ১ জয়।
পড়ুন:গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অপরাধে আজীবন নিষিদ্ধ কোচ
দেখুন:পলাতক চেয়ারম্যানের প্রত্যাবর্তনের খবরে উত্তাল জামালপুর |
ইমি/


