বিজ্ঞাপন

দিনাজপুর সদরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ২০মে-২০২৬ বুধবার দিনাজপুর জেলার সদর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩( সংশোধিত- ২০১৯) অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

দিনাজপুর সদর উপজেলার মাধবপুরে অবস্থিত মেসার্স এস আর ব্রিকস। জরিমানা করা হয় ১,৫০,০০০/-( এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) অভিযানে ইটভাটার কিলন/চিমনী সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় রংপুরের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা।

অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা সহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন দিনাজপুর সদর পুলিশ, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও দিনাজপুর জেলা ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

পড়ুন-

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন