বিজ্ঞাপন

মির্জাপুরে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় পথচারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় মিন্টু মিয়া (২৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত গাড়ীর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) সকাল আনুমানিক সকাল ৫:০০ টার দিকে উপজেলার সোহাগপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি অজ্ঞাতনামা গাড়ী পথচারী মিন্টু মিয়াকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

নিহত মিন্টু মিয়া উপজেলার তরফপুর গ্রামের বাসিন্দা। তিনি মো.কলিমদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু সোহাগপুর বাজার এলাকায় কাজ করতেন।

ঘটনার খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানার এসআই (নি.) মো. আব্দুর গফুর বাদী হয়ে অজ্ঞাতনামা গাড়ীর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়ীটি শনাক্ত ও চালককে আইনের আওতায় এনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন