বিজ্ঞাপন

কুড়িগ্রামে ৪ লাখ ১৭ হাজার মানুষ পাচ্ছে ভিজিএফের চাল

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুড়িগ্রামের নিম্নআয়ের ও অসহায় মানুষের মাঝে শুরু হয়েছে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম। জেলার ৪ লাখ ১৭ হাজার উপকারভোগী মানুষ এবার সরকারের পক্ষ থেকে ১০ কেজি করে চাল পাচ্ছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সকাল থেকেই চাল নিতে ভিড় করেন অসহায় ও নিম্নআয়ের মানুষ। অনেকের চোখেমুখে ছিল স্বস্তির ছাপ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি সহায়তার চাল তাদের ঈদের প্রস্তুতিতে বড় সহায়তা হবে বলে জানান তারা।

জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে গত রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচি ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের খাদ্য সংকট কিছুটা লাঘব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা এলাকার বাসিন্দা মর্জিনা বেগম বলেন, আজ ১০ কেজি চাল পাইলোং, অনেক উপকার হইবে। সামনে ঈদ, ভাতের টেনশনটা কমে গেইল।

একই এলাকার শাহিনা বলেন, আমরা গরিব মানুষ, দিন করে দিন খাই। কাজ না করলে ভাত জোটে না। আজ ১০ কেজি চাল প্যায়া খুব উপকার হইছে।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, আমার ইউনিয়নে ইতোমধ্যে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়নের প্রায় ৭ হাজার ২২৬ জন উপকারভোগী ১০ কেজি করে চাল পাবেন।

জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা এটিএম বেনজীর রহমান বলেন, স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল পরিবার এই সহায়তা পাবে।

পড়ুন: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন