বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গেল শনিবার (১৬ মে) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে বিসিবিতে। বেশ কয়েকটি সংস্থা এবং কয়েকটি জেলা থেকে আসেনি কাউন্সিলরশিপ। সবমিলিয়ে ৮টি কম পড়েছে। গতকাল এবং আজ ছিল পরিচালক পদে নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহের শেষ দিন। আর এই দুই দিনে ঢাকার ক্লাব থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৯ জন।
এরমধ্যে তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানি, মাসুদুজ্জামান, রফিকুল বাবু, বোরহানুল ইসলাম, ইয়াসির আশিক, লুৎফর রহমান বাদল, ফায়জুর রহমান ভূঁইয়া, ফায়াজুর রহমান মিতু, শাহনিয়ান তানিম, আমজাদ হোসেনরা রয়েছেন।
এ ছাড়া জেলা বিভাগ থেকে মনোয়ন সংগ্রহ করেছেন ১৯ জন। তার মধ্যে ঢাকা বিভাগ থেকে ৪ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৩ জন, খুলনা বিভাগ থেকে ৩ জন সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। বাকি রংপুর, বরিশাল, রাজশাহী এবং সিলেট থেকে ১০ জন সংগ্রহ করেছেন। আগামীকাল শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার।
এ দিকে ক্যাটাগরি সি থেকে একজনই মনোনয়ন সংগ্রহ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন আলমগীর। তিনি একা হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জিততে চলেছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

