বিজ্ঞাপন

সৈয়দপুর আইডিইবির নতুন কমিটি গঠন

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, সৈয়দপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ রাত ৯টায় সৈয়দপুরের মর্তুজা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সাদেক হাসান চৌধুরীকে সভাপতি এবং মোঃ মোমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নব কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায় এবং সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সৈয়দপুর জেলা শাখা আরও শক্তিশালী হবে এবং প্রকৌশলীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : পাবনায় পুলিশের তৎপরতা অপহরণের ৫ ঘণ্টার মধ্যেই যুবক উদ্ধার, গ্রেফতার ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন