বিজ্ঞাপন

পাবনায় পুলিশের তৎপরতা অপহরণের ৫ ঘণ্টার মধ্যেই যুবক উদ্ধার, গ্রেফতার ২

পাবনায় পুলিশের তৎপরতায় অপহরণের মাত্র ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার হয়েছেন অপহৃত এক যুবক। এ সময় অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

​বুধবার (২০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা সদর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং অপহৃত যুবককে উদ্ধার করে।

​অপহৃত যুবকের নাম মোঃ হৃদয় খাঁ ( ২২) গ্রেফতারকৃতরা হলেন— পাবনা সদর উপজেলার সিংগা পালপাড়া এলাকার অলি হোসেন (৩১) এবং হাড়িবাড়িয়া এলাকার আশিক (২২)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে পাবনা শহরের বালিয়া হালট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৫-৬ জনের একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেলযোগে এসে জোরপূর্বক হৃদয় খাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে হৃদয়ের স্বজনরা তাৎক্ষণিকভাবে বিষয়টি পাবনা সদর থানায় অবহিত করেন।

​অভিযোগ পাওয়ার পরপরই অপহৃত যুবককে উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ।

বিজ্ঞাপন



​তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম নেতৃত্ব পুলিশের একটি বিশেষ দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৭টার দিকে পাবনা টার্মিনাল এলাকা থেকে অপহৃত হৃদয়কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে অপহরণকারী অলি ও আশিককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​পাবনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন : পাবনায় ৫টি চোরাই মোটরসাইকেল সহ কুখ্যাত ‘ন্যাংড়া চোর মুন্না’ গ্রেপ্তার


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন