বিজ্ঞাপন

আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশাল এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এ আয়োজনে যোগ দিতে শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো ময়মনসিংহবাসী।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও তোরণ। সাজসজ্জায় নতুন রূপ পেয়েছে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ, দারোগা বাড়ি ও আশপাশের এলাকা।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘ধরার খাল’ বা বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এরপর দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি নেবেন। বিকেল ৩টায় সরকারি নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

পরে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সবশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

পড়ুন: গত ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন