হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। শুধু সিলেটেই গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ জেলায় মৃত্যু সংখ্যা বেড়ে দাড়াল ৪৭ জনে। আজ শুক্রবার সকালে এ তথ্য জানা যায়।
মৃত শিশুরা হলো- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল মালিকের পাঁচ মাস বয়সী মেয়ে রাইসা, সুনামগঞ্জের ছাতক উপজেলা সদরের ইশাক আলীর ছয় বছর ২৭ মাস বয়সী ছেলে আলী আফসান, একই জেলার দিরাই উপজেলার জগদল এলাকার মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী শিশু মুসলিমা, সিলেট নগরের শিববাড়ি জৈনপুর এলাকার বাহরাম আহমদের এক বছর দুই মাস বয়সী ছেলে মো. রাশেদ আহমদ ও সুনামগঞ্জ সদরের চার বছর দুই মাস বয়সী শিশু শামীমা।
এদের মধ্যে রাইসা ও আলী আফসান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, মুসলিমা ও রাশেদ শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে এবং শামীমা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মারা যাওয়া ৪৮ জনের মধ্যে হাম সন্দেহে ৪৩ জন এবং নিশ্চিত হাম রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে।


