বিজ্ঞাপন

রাজার মুখে বিশ্বকাপের দল ঘোষণা নরওয়ের

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নরওয়ে। কোনো সংবাদ সম্মেলন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নয়, খোদ নরওয়ের রাজা হারাল্ড ভিডিও বার্তার মাধ্যমে দলটির খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

রাজার মুখ থেকে এমন অভিনব উপায়ে দল ঘোষণার এই নাটকীয়তা খেলোয়াড়দের মধ্যেও ব্যাপক রোমাঞ্চ ও বিস্ময় তৈরি করেছে। দলে ডাক পাওয়া ডার্বি কাউন্টির ডিফেন্ডার সন্ড্রে ল্যাঙ্গাস দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এনআরকে কে দেওয়া সাক্ষাৎকারে রসিকতা করে বলেন, 

ভিডিওটি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি বলতে, আমি রাজাকেও এক সেকেন্ডের জন্য বিশ্বাস করিনি যে আমার নাম থাকবে!’

নরওয়ের মূল চালিকাশক্তি বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন নিজের প্রথম বিশ্বকাপকে রাঙাতে সম্পূর্ণ প্রস্তুত। আক্রমণভাগে তাকে সহায়তার জন্য থাকছেন আতলেতিকো মাদ্রিদের আলেকজান্ডার সরলথ, সেল্টা ভিগোর জোর্গেন স্ট্র্যান্ড লারসেন এবং ম্যানচেস্টার সিটির তরুণ উইঙ্গার অস্কার বব।

মাঝমাঠের সেনাপতি এবং দলের অধিনায়ক হিসেবে থাকছেন আর্সেনালকে ২২ বছর পর প্রিমিয়ার লিগ জেতানো মার্টিন ওডেগার্ড। রক্ষণভাগে আর্সেনালের ক্রিস্টোফার আয়ের এবং বরুশিয়া ডর্টমুন্ডের জুলিয়ান রিয়েরসন দলের রক্ষণের মূল দেয়াল।

নরওয়ের এই দল ঘোষণায় সবচেয়ে বড় চমক ও নাটকীয়তা ছিল গোলকিপার পজিশন নিয়ে। এসকে ব্রানের গোলকিপার মাথিয়াস ডিনজিল্যান্ড চোটের কারণে বিবেচনায় ছিলেন না। এছাড়া সাবেক রাশিয়া অনূর্ধ্ব-২১ দলের কিপার নিকিতা হাইকিনকে নরওয়েজিয়ান নাগরিকত্ব দেওয়ার আবেদন ফিফা নাকচ করায় তীব্র গোলকিপার সংকটে পড়েছিল সোলবাকেনের দল।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হ্যামবার্গ এসভির গোলকিপার স্যান্ডার ট্যাংভিককে দলে অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় দলের হয়ে এখনো অভিষেক করেননি ২৩ বছর বয়সী এই তরুণ।

বাছাইপর্বে পরাশক্তি ইতালিকে হারিয়ে চমকে দেওয়া নরওয়েকে এবারের বিশ্বকাপের অন্যতম  ডার্ক হর্স হিসেবে ধরা হচ্ছে। যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সব রকম অস্ত্র রয়েছে তাদের।

১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘আই’-তে নরওয়ে। ১৬ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। ২২ জুন সেনেগাল ও ২৬ জুন তাদের লড়তে হবে  ফ্রান্সের বিপক্ষে।

ফিফা বিশ্বকাপে নরওয়ের ২৬ সদস্যের দল

গোলকিপার: ওরিয়ান ন্যাল্যান্ড, এগিল সেলভিক, স্যান্ডার ট্যাংভিক।

রক্ষণভাগ: ক্রিস্টোফার আয়ের, ফ্রেডরিক আন্দ্রে বিয়োরকান, সোন্দ্রে ল্যাঙ্গাস, হেনরিক ফালচেনার, তোর্বিওর্ন হেগেম, মার্কাস হোমগ্রেন পেডারসেন, জুলিয়ান রিয়েরসন, লিও স্কিরি ওস্টিগার্ড, ডেভিড মোলার উলফ।

মাঝমাঠ: থেলো আসগার্ড, স্যান্ডার বার্গ, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক আওয়ার্সনেস, মর্টেন থরসবাই, ক্রিস্টিয়ান থর্স্টভেড, মার্টিন ওডেগার্ড।

আক্রমণভাগ: আন্তোনিও নুসা, জেনস পেটার হাউগে, আন্দ্রেয়াস শিয়েল্ডারআপ, আর্লিং হালান্ড, আলেকজান্ডার সরলথ, জোর্গেন স্ট্র্যান্ড লারসেন, অস্কার বব।

পড়ুন:ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা

দেখুন:ব্রিটিশ রাজপরিবারে নতুন করে বিতর্কের ঝড়! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন