ঝিনাইদহে নেশা জাতীয় দ্রব্য অবৈধ ফেনসিডিল ও স্কাপ আটক করেছে র্যাব-৬, এ সময় দুজন মাদক বিক্রেতাকে আটক করেছে।শুক্রবার ভোরে ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য ও মাদক বিক্রেতাদের আটক করে র্যাব।
ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন জানান, র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মহেশপুরের মোমিনতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে গোপন তথ্যের ভিত্তি করে একটি মটরসাইকেলের গতিরোধ করলে চালক ও অপর আরোহীর বহন করা বস্তার তল্লাশীর সময় বস্তার মধ্যে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১৮ লাখ টাকা। সেসময় মটর সাইকেল চালক,মহেশপুরের যাদপপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেন ও মহসীন নামে দুজনকে আটক করা হয়। আটককৃতদের উভয়ের বাড়ি ঝিনাইদের মহেশপুর উপজেলায়।


