বিজ্ঞাপন

সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলসিরমুখ সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) মধ্যরাতে আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ বিওপির সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২১ মে) দিবাগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার কলসিরমুখ এলাকার মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবির একটি দল। এসময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে থাকা একটি চোরাকারবারী দলকে দেখতে পায় টহল সদস্যরা।

পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা নির্দেশ অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারীদের সতর্ক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে টহল সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ফাঁকা গুলির শব্দে চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় সতর্ক রয়েছে।’ তিনি আরও জানান, কলসিরমুখ সীমান্ত এলাকায় ঘটনাস্থল পরিদর্শনও করেছেন।

পড়ুন: ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন