বিজ্ঞাপন

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ফার্মেসিতে হামলা ; মালিকসহ কর্মচারীদের মারধর; থানায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদা না পেয়ে ঔষুধ বিক্রেতা প্রতিষ্ঠান ভুলতা ড্রাগ হাউজের মালিক ও কর্মচারীদের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার টিকে এমন ঘটনায় ভুলতা তাঁতবাজার ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ভুলতা ড্রাগ হাউজের স্বত্বাধিকারী হাফেজ বাকী বিল্লাহ বলেন, আমি দীর্ঘ বছর যাবত সুনামের সাথে ভুলতা ড্রাগ হাউজ নামক ফার্মেসীর ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। সম্প্রতি মর্ত্তূজাবাদ গ্রামের নাছিমার ছেলে সন্ত্রাসী মাতি ওরফে মাটি (২৮)সহ আরও অজ্ঞাত অস্ত্রধারী, খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন নানাভাবে ঈদ বকশিশ নামে চাঁদাদাবী করে আসছিলো । গত ২১ মে রাত সাড়ে ১১ টার দিকে মাটি ও তার বাহীনি প্রথমে দোকান মালিক ( বাকিবিল্লাহকে) খোঁজ করে৷ তাৎক্ষণিক না পেয়ে দোকানের স্টাফদের সাথে তর্ক ও গালিগালাজ করে। এ সময় দোকানে উপস্থিত এসএসসি পরীক্ষার্থী আমার ছেলে মোঃ জুনায়েদ (১৭), দোকানের স্টাফ মোঃ দিপু মোল্লা (২৬) ও মোঃ নাঈমুর (২২) বিবাদীদের বাধা নিষেধ করিলে বিবাদীরা এলোপাথারী ভাবে ভাবে কিলঘুষি লাথি মারিয়া আমার ছেলে ও দোকানের স্টাফদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে বিবাদীরা তাহাদের হেফাজতে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু ও পিস্তল দেখিয়ে দোকানের সমস্ত মামালাল ফেলে নষ্ট করে। এ সময় মাটি নিজেই প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়া নেয়। হৈ চৈ শুনে আশ পাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা এ বিষয়ে মামলা করিলে আমাকে ও আমার প্রতিষ্ঠানের স্টাফদের প্রাণে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি দিয়ে চলে যায়। পরে আমার ছেলে ও স্টাফগণ প্রাথমিক চিকিৎসা নেয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাহউদ্দিন বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়া ও আইনি পদক্ষেপ চলমান। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে৷

পড়ুন- শিশু রামিসা হত্যাকাণ্ড: মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ, সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন