বিজ্ঞাপন

অভিনব কায়দায় ৫০০০ পিস ইয়াবা পরিবহনকালে তিন মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজমিস্ত্রির কড়াইয়ে অভিনব কায়দায় ৫ হাজার পিস ইয়াবা পরিবহনকালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- মোছাঃ তাহমিনা আক্তার মিনা (৩২), মো: হেলাল উদ্দিন ওরফে আলাউদ্দিন (৩২) ও মোঃ সদর উদ্দিন ওরফে শওকত আলী (৬৫)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৫ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি পুরাতন লোহার কড়াই জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছে এবং গ্রেফতার এড়ানোর জন্য ঘনঘন বাসা পরিবর্তন করে। প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে তারা ইয়াবা বিক্রয় করে থাকে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন