বিজ্ঞাপন

বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয়

এশিয়ার অন্যতম বৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (মামুন) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি ৪ হাজার ৩০৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট অর্জন করেন।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট মামুন বর্তমানে সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের নিয়মিত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবনে এলএল.বি (অনার্স) ও এলএল.এম সম্পন্ন করার পর তিনি ২০১৮ সালে ঢাকা জজকোর্টের আইনজীবী হিসেবে এবং ২০২৩ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। এরপর থেকে তিনি সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত আছেন।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, ঢাকা বার ইউনিটের সদস্য এবং ইউআইটিএস ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (উলা) বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সদস্য, নোয়াখালী জেলা সমিতি ঢাকার আজীবন সদস্য এবং বেগমগঞ্জ যুবকল্যাণ সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

জানা যায়, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট মামুন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদেই জাতীয়তাবাদী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। এ নির্বাচনে বিএনপি জোটের নীল প্যানেল, জামায়াত জোটের সবুজ প্যানেল এবং স্বতন্ত্র হলুদ প্যানেলসহ মোট তিনটি প্যানেলের ৫৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে নোয়াখালী জেলার একমাত্র প্রার্থী ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম (মামুন)।

গত ২৯ ও ৩০ এপ্রিল বৃষ্টিস্নাত পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (মামুন) বলেন, এই বিজয় শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার সহকর্মী আইনজীবী, শুভাকাঙ্ক্ষী এবং নোয়াখালী তথা বেগমগঞ্জবাসীর ভালোবাসার প্রতিফলন। যারা আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইনজীবীদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করবো।

পড়ুন- সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন