বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর মৃত্যু


​মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত দুই তরুণ হলেন—সোপান (২২) ও আজওয়াদ (২২)। তাঁরা দুজনই ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে সোপান মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে এবং আজওয়াদ ঢাকার মিরপুর এলাকার রিপন মিয়ার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সহপাঠী ও বন্ধুসহ ১৩ জনের একটি দল নিয়ে মুন্সীগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন সোপান। দুপুরে সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর বিকেল সাড়ে চারটার দিকে সোপান ও আজওয়াদ পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে আজওয়াদ পানিতে তলিয়ে যেতে থাকেন। আজওয়াদ সাঁতার জানতেন না বলে জানান তাঁর বন্ধুরা। এ সময় বন্ধুকে ডুবতে দেখে সোপান তাঁকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু আজওয়াদকে টেনে তুলতে গিয়ে সোপান নিজেও পানির নিচে তলিয়ে নিখোঁজ হন।

​পরে স্থানীয় লোকজন ও বন্ধুরা মিলে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

​মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলী সরকার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই তরুণের মৃত্যু হয়েছে। মূলত পানিতে ডুবে শ্বাসনালীতে পানি ঢুকে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

​ মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিবারের আবেদন ও পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজনে নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে বাবাকে বাঁচাতে গিয়ে মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন