বিজ্ঞাপন

সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল র‌্যাব সদস্যের

সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র‌্যাব-৯ এর এক সদস্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

গুরুতর আহতবস্থায় র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে (বিপি- ৯৮১৮২১৯২০৫) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে হাসপাতালের আইসিসিইউতে-২’ এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে পুলিশ শুক্রবার দুপুরে হামলাকারী ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারীকে ধাওয়া করে। এসময় ছিনতাইকারীকে দৌঁড়ে পালাতে দেখে র‌্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলার সাথে ছিনতাইকারী ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।

পড়ুন : হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন