বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৭ ম্যাচের সূচি চূড়ান্ত

একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ। সিরিজটি উপলক্ষে শুক্রবার (২২ মে) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

কাকতালীয় ব্যাপার হচ্ছে, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালের দিন বাংলাদেশের খেলাও আছে। সেদিন বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশের সফর শুরু হবে ২৮ জুন হারারেতে একমাত্র টেস্ট দিয়ে। এরপর সেখানেই ৬ থেকে ১১ জুলাইয়ের মধ্যে হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৫ থেকে ১৯ জুলাই বুলাওয়েতে টি-টুয়েন্টি সিরিজ।

বাংলাদেশ দল সর্বশেষ জিম্বাবুয়ে সফর করে ২০২২ সালের জুলাই-আগস্টে। সেই সময়ে কোনো টেস্ট ম্যাচ না থাকলেও হারারেতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি ও ওয়ানডে; দুই সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত ২০ টেস্টে মুখোমুখি হয়েছে। সর্বশেষ গত বছর বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতা ছিল।

বিজ্ঞাপন

পড়ুন : জাতীয় দলে সালাউদ্দিন অধ্যায় শেষ হলো জয় দিয়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন