মানিকগঞ্জে এক নারীর ছবি এডিট করে অশ্লীল ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের মো. সেলিম মিয়া ওরফে সেলিম (২৮), সিংগাইর উপজেলার ব্রী-কালিয়াকৈর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) এবং একই উপজেলার বাঙ্গালা গ্রামের মো. ইয়াসিন (৩২)।
পুলিশ জানায়, ভুক্তভোগী জরিনা আক্তারের বাসায় রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে সেলিম তার মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করত। এ সুযোগে সে মোবাইল থেকে কয়েকটি ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে অশ্লীল ছবি তৈরি করে। পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে চাপ ও হয়রানি করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বুধবার (২১ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বিজয় মেলার মাঠ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন : মুন্সীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর


