বিজ্ঞাপন

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া তিন কোটি টাকা টোল আদায়

উত্তরবঙ্গের প্রবেশদ্বার ব্যস্ততম মহাসড়ক হিসেবে পরিচিত সিরাজগঞ্জের যমুনা সেতু ও সেতুটির পশ্চিমপাড়ের ২২ কিলোমিটার সংযোগ মহাসড়ক।

বিজ্ঞাপন

আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে স্বজনদের সাথে ঈদ করতে ঘরে ফিরছে কর্মজীবি মানুষ। আগামি সোমবার থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও দুদিন আগে থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। ফলে যমুনা সেতুতে যানবাহনের চাপ দিগুন বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৪ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ টাকারও বেশি। এদিকে যানবাহনের চাপ বাড়লেও কোথায় কোন যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার ২২ মে দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৮ হাজার ৮৫৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ১০৭ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকেল থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গতকাল পর্যন্তও ১৪টি বুথে টোল আদায় করা হয়েছে। যানবাহনের চাপ সামলাতে আজ থেকে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরেফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। আশা করছি এবারের ঈদযাত্রাও হবে শান্তিপূর্ণ।

পড়ুন- ময়মনসিংহের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন