বিজ্ঞাপন

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন: মাদক মামলা থেকে ফিরেই ফের অপরাধে শওকত, মামলা দায়ের

বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার ছোটবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি শওকত শেখ (৪১) পলাতক রয়েছে। সে ওই এলাকার মৃত জালাল শেখের ছেলে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা পেশায় একজন দরিদ্র ভ্যানচালক। প্রতিদিনের মতো গত ১৮ মে সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তার ওপর রাখা বাবার ভ্যানগাড়িটি পরিষ্কার করছিল। এ সময় বখাটে শওকত শেখ পেছন থেকে শিশুটিকে জাপটে ধরে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্ত শওকত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​এ ঘটনায় সামাজিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে গত শুক্রবার (২২ মে) রাতে শিশুটির বাবা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১৫, তারিখ: ২২/০৫/২০২৬ইং) দায়ের করেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শওকত শেখ এলাকায় একজন চিহ্নিত বখাটে। সে দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল।

​ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,​১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আসামি শওকত শেখ সম্প্রতি একটি মাদক মামলা থেকে জামিনে ছাড়া পেয়েই এই জঘন্য অপরাধটি ঘটিয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন- চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৮ নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন