বিজ্ঞাপন

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কালিহার হোসেনের বয়স ছিল ৮৩ বছর। তিনি গাংনী উপজেলার ওলিনগর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ও মোতাহার আলীর ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৮টার দিকে মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কালিহার হোসেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- ময়মনসিংহের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন