বিজ্ঞাপন

খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

খুলনা মহানগরের দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটির ঘাট এলাকার একটি মাছের ঘের থেকে ওমর ফারুক রাব্বী (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন


শনিবার দুপুরে স্থানীয় লোকজন ঘেরের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম জানান, নিহত রাব্বীর মাথা ও বুকে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে মরদেহ ঘেরে ফেলে রেখে যায়।


পুলিশ জানায়, নিহত রাব্বী দীর্ঘদিন ধরে নগরীর মোস্তর মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি খানজাহান আলী থানার জাব্দীপুর এলাকার শাহ আলমের ছেলে।


ওসি আরও জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত রাব্বী মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তিনি এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন এবং বর্তমানে একটি গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

পড়ুন- ময়মনসিংহের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন