বিজ্ঞাপন

সারাদেশে শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিক বন্ধন

সারাদেশে শিশু ধর্ষণ, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জে নাগরিক বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘প্রাকৃতজন’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে। তারা নারী ও শিশু নির্যাতন রোধে কঠোর আইনের প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনের দাবি জানান।

প্রাকৃতজনের সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি-এর ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, আব্দুল কাইয়ুম, নজরুল ইসলাম, সৈয়দ আশিকুর রহমান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সিদ্দিকী হারুন, সুকান্ত গোপ ও সৈয়দ তাহমিদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

পড়ুন- দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন