বিজ্ঞাপন

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরে উন্মুক্ত বাজেট সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় ৪ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ১ শত ৪৮ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেছেন রূপগঞ্জ ইউনিয়ন প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেল, সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহান।

বিজ্ঞাপন

২৩ মে শনিবার বিকালে উপজেলার গুতিয়াবো এলাকায় ইউনিয়ন পরিষদ হলরুমে ২০২৬ – ২০২৭ অর্থ বছরের এ উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামসুল ইসলাম, বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সিনিয়র সহ সভাপতি রফিক উদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সদস্য সচীব মাহবুব আলম প্রিয়, আহবায়ক সদস্য রিপন মিয়া, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আওলাদ হোসেন, ৩নং ওয়ার্ড মেম্বার মোরশেদ আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীম, সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন প্রমূখ।

এ সময় উন্মুক্ত বাজেট সভায় ফরিদ আল সোহান তার বক্তব্যে বলেন, রূপগঞ্জ ইউনিয়নের ভৌগোলিক অবস্থানে ও জনসংখ্যা বিবেচনায় বাজেট কম। কিন্তু স্বল্প বাজেট থেকেই নাগরিকদের চাহিদা পুরনের চেষ্টা হয়। স্থানীয় সরকারের অধীনে তৃণমূল পর্যায়ে সরকারী সেবা প্রদানে জনগণের মতামতের ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে। এতে জনগুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপন, রাস্তা ঘাট মেরামত ও সিসি ক্যামেরা বাড়ানোর বিষয়ে বাজেট বাড়ানোর চেষ্টা করা হবে।

পড়ুন- খুলনায় র‍্যাবের গাড়িতে হামলা, আটক দুই আসামি ছিনিয়ে নিল জনতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন