বিজ্ঞাপন

১৭ বছর উন্নয়নের নামে জনগনের ট্যাক্সের টাকা লুট করেছে ফ্যাস্টিসের সরকার: এমপি দিপু ভুঁইয়া

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেছেন, পতিত আওয়ামীলীগের কেন্দ্র থেকে তৃনমূ্লে এমন কোন দোসর নেই যারা লুটপাটের সাথে জড়িত ছিল না।

তিনি বলেন, রাজধানীর সীমান্তবর্তী তারাবো পৌরসভা দেশের ২/৩ টি পৌরসভার মাঝে বিবেচনা হরা হয়। প্রথম শ্রেনীর এই পৌরসভা জুড়ে বৃহৎ শিল্পাঞ্চলসহ কয়েক লাখ মানুষের বসবাস অথচ দৃশ্যমান কোন উন্নয়ন গত ১৭ বছরে হয়নি। এই পৌরসভার মানুষ জলাবদ্ধতা, রাস্তাঘাটসহ নানা সমস্যায় জর্জরিত। অথচ রক্ত চুষার মতো জনগনের ট্যাক্সের টাকা আর উন্নয়ন বরাদ্দ লুট করে খেয়েছে তারা।

শনিবার বিকেলে তারাবো পৌরসভার প্রায় ১৪ কোটি টাকার ৪টি রাস্তার নির্মাণ কাজের উদ্ধোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন তারাবো পৌর প্রশাসক সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় হরিজন ও স্যানিটেশন শ্রমিকদের জীবনসংগ্রাম নিয়ে গল্পবলা কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন