বিজ্ঞাপন

খুলনায় হরিজন ও স্যানিটেশন শ্রমিকদের জীবনসংগ্রাম নিয়ে গল্পবলা কর্মশালা অনুষ্ঠিত

খুলনা সদরে ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ স্যানিটেশন শ্রম: অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সংযোগ’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় একটি গল্পবলা (স্টোরিটেলিং) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) নগরীর এক কনফারেন্স রুমে গবেষণা, মূল্যায়ন ও উদ্ভাবন প্রতিষ্ঠান (RIB) এবং যুক্তরাজ্যের Lancaster University-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় হরিজন সম্প্রদায়ের সদস্য, পরিচ্ছন্নতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পরিচ্ছন্নতাকর্মীদের জীবন-অভিজ্ঞতা, সামাজিক অবস্থান, পেশাগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষা নিয়ে অংশগ্রহণমূলক সংলাপের ক্ষেত্র তৈরি করা।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের জীবনের নানা অভিজ্ঞতা, সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। আলোচনায় শিক্ষা, কর্মসংস্থান, পরিচয় সংকট এবং তরুণ প্রজন্মের সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি, কীভাবে সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করা যায় এবং এই সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা সম্ভব, তা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে স্যানিটেশন শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ তারা এখনো নানা সামাজিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার। ব্যক্তিগত গল্প ও অভিজ্ঞতার আদান-প্রদান সমাজের অদৃশ্য বাস্তবতাকে সামনে নিয়ে আসে, যা পারস্পরিক সহমর্মিতা ও বোঝাপড়া তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।

গবেষক ও আয়োজকরা জানান, এই ধরনের অংশগ্রহণমূলক গবেষণার মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্যানিটেশন শ্রমিকদের জীবন ও কর্মপরিবেশের বাস্তব চিত্র নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে। এর মাধ্যমে ভবিষ্যতে এই জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পথ আরও সুগম হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে গবেষণার ফলাফল সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সামনে উপস্থাপনের মাধ্যমে টেকসই পরিবর্তনের পথ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

বিজ্ঞাপন

পড়ুন : পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন