বিজ্ঞাপন

মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে মারমা সম্প্রদায়।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মারমা সম্প্রদায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মারমা সম্প্রদায়ের নেতা রুমেল মারমা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে বিভিন্ন সময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে এ এইস এম ফারুক। ফেসবুকে মারমা সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন কটুক্তি করে যাচ্ছে। বিশেষ করে মারমা জনগোষ্ঠীকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতিগোষ্ঠী শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছে। তাই কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বা মিথ্যাচার বন্ধে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে মারমা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন