বিজ্ঞাপন

দুর্গাপুরের মাদক সম্রাট রাকিব ইয়াবার বড় চালানসহ ডিএনসি’র জালে

বিজ্ঞাপন

নেত্রকোনা দুর্গাপুর উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী রাকিব খান ও তার এক সহযোগীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা দল। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এরআগে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চার হাজার ২১ পিস অবৈধ ইয়াবা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর থানার বাকৈরগড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বায়রাউড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে শীর্ষ মাদক কারবারি রাকিব খান (২২) এবং একই জেলার কলমাকান্দা থানার বরুয়াকোণা গ্রামের মৃত সাইদুল হকের ছেলে মো. হুমায়ুন রশিদ সবুজ (৩৮)।

ডিএনসির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদকের একটি বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টা ২০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই এলাকায় সিবিএমসিবি মেডিকেল কলেজের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর মাদকবিরোধী চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে ডিএনসি, ময়মনসিংহ-এর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি আভিযানিক দল।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই মাদক ব্যবসায়ীকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে চার হাজার ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে ঘটনাস্থল থেকেই তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আলী আজগর বাদী হয়ে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

পড়ুন:ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন