বিজ্ঞাপন

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

জামালপুর শহরের কয়েকটি গ্রামে দীর্ঘ প্রায় ১৯ বছর যাবত জলাবদ্ধতা ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা সমাধানের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস মোড় অবরোধ করে স্থানীয়রা। দুইঘন্টা প্রধান সড়ক বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন ঈদের দূরপাল্লার যানবাহনসহ সাধারন মানুষ।

বিজ্ঞাপন

পরে জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহেল মিয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে জামালপুর শহরের বিসিক শিল্প নগরী, বাসস্ট্যান্ড, সাহাপুর, দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়িয়া এলাকা বর্ষায় পানির নিচে তলিয়ে থাকে। বাড়িঘর, স্কুল, মাদ্রাসা মসজিদে বিষধর সাপের উৎপাত বেড়ে যায়। মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে পারেন না। এছাড়াও বাড়ি ঘরে হাঁটু পানি ভেঙে প্রবেশ করতে হয়। দীর্ঘদিনের এই সমস্যা সমাদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও সুফল পায়নি তারা।

পড়ুন- ৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ-হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন