বিজ্ঞাপন

ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ‎

‎জেলার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা খাতুন ওরফে বুলবুলি (৩০) এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সাগরিকা খাতুন একই গ্রামের শিমুল মিয়ার ছেলে।

‎আজ রোববার (২৪ মে) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎এদিকে ঘটনার পর থেকেই তার স্বামী শিমুল মিয়া পলাতক রয়েছে।

‎নিহতের স্বজনরা জানায়, দিনমজুর স্বামী শিমুল মিয়া পারিবারিক কলহের জেরে গেল মধ্য রাতে স্ত্রী সাগরিকা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত পা সহ শরীরের ভিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রনা ছুটে এসে সাগরিকা কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

‎সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়। সাগরিকা বেশ কিছুদিন যাবৎ স্বামীর সাথে বনিবনা না হওয়াতে পার্শ্ববর্তী করিমপুর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিল। গত তিনদিন আগে সাগরিকাকে তার স্বামী আবারো বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।

‎ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারনো করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন- রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন