বিজ্ঞাপন

রাজশাহীতে হঠাৎ পদ্মার নদী ভাঙ্গন, জিও ব্যাগ দিয়ে প্রতিরোধের চেষ্টা

বিজ্ঞাপন

রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর এলকায় হঠাৎ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ১০-১২ হাজার বালি ভর্তি জিও ব্যাগ দিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ করার কর্মসূচী শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যার ব্যায় ধরেছে ৫৮ লক্ষ টাকা।

উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল এর উপস্থিতিতে নদী ভাঙ্গন প্রতিরোধের কার্যক্রম শুরু হয়। ওই সময় চারঘাট উপ-সহকারী প্রকৌশলী আবু রৌশন মাস্উদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
চারঘাট বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে কাজ করবেন বলে স্থানীয়দের প্রতিশ্রুতী দিয়েছিলেন রাজশাহী জেলা বিএনপি আহবায়ক ও চারঘাট-বাঘা-০৬ এর নির্বাচিত এমপি আবু সাইদ চাঁদ। ইতোমধ্যে নদী ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে টেকশয় বাঁধ নির্মাণে কাজ করা হবে বলে তিনি জানান।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আরিফুল রহমান অঙ্কুর বলেন, খাজা-তারেখ নামে ঠিকাদার প্রতিষ্ঠান নদী ভাঙ্গ প্রতিরোধে বালি জিও ব্যাগ ফেলছে। শনিবার দুপুরে এই কর্মসূচী আরাম্ভ হয়েছে। পরবর্তীতে ক্রমান্বয়ে ১০ থেকে ১২ হাজার জিও ব্যাগ ফেলা হবে।

পড়ুন- শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন