বিজ্ঞাপন

কিশোরগঞ্জের আশেপাশের সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় আনা হবে

কিশোরগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও ব্যবসায়ী নিরাপত্তার লক্ষ্যে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবগঠিত কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৪ মে) দুপুরে কিশোরগঞ্জ অতিথি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার সঞ্চালনায় এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা জেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।

সভায় কিশোরগঞ্জ শহরের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে একটি বড় ঘোষণা দেওয়া হয়। ব্যবসায়ীদের নিরাপত্তা ও শহরের শৃঙ্খলা বজায় রাখতে কিশোরগঞ্জের প্রধান প্রধান মার্কেটসহ আশেপাশের সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি (CC) ক্যামেরার আওতায় আনা হবে। এই পুরো মনিটরিং ব্যবস্থাটি সরাসরি কিশোরগঞ্জ মডেল থানা থেকে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়।

সভায় বক্তারা সদর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে সচেতন থাকার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

পড়ুন:ঈদ যাত্রার ট্রেনের ইঞ্জিনে আগুন, এক ঘন্টা পর ছেড়ে গেল ট্রেন যাত্রীদের দুর্ভোগ

দেখুন:গাজা যু/দ্ধ: যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অ/স্ত্র দিল ভারত! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন