কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (২৪ মে) বিকেল ৩টার দিকে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
আটককৃত শিক্ষক মো: মাহবুব উল্লাহ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খালিশপুর গ্রামের মৃত শাহিদ আলীর ছেলে। তিনি পশ্চিম তারাকান্দি মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে পশ্চিম তারাকান্দি গ্রামের মৃত হান্নান মিয়ার সাত বছর বয়সী শিশু কন্যা তানিশা আক্তার (০৭) শিক্ষক মাহাবুব উল্লাহর জন্য দুপুরের খাবার নিয়ে আসে। খাবার দিতে এলে মাহাবুব উল্লাহ শিশুটিকে ফুসলিয়ে তার রুমে ডেকে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। একই সাথে উপস্থিত জনতা অভিযুক্ত শিক্ষক মাহাবুব উল্লাহকে হাতেনাতে আটক করে অবরুদ্ধ করে রাখেন।
ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা অভিযুক্ত মাহাবুব উল্লাহকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:ঈদ যাত্রার ট্রেনের ইঞ্জিনে আগুন, এক ঘন্টা পর ছেড়ে গেল ট্রেন যাত্রীদের দুর্ভোগ
দেখুন:গাজা যু/দ্ধ: যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অ/স্ত্র দিল ভারত!
ইমি/


