বিজ্ঞাপন

দিয়াবাড়িতে সড়কে বসানো পশুর হাট সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক

রাজধানীর দিয়াবাড়িতে নির্ধারিত পশুর হাটের বাইরে প্রধান সড়ক দখল করে রাখা কোরবানির পশু তাৎক্ষণিকভাবে সরিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ফাঁকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) সকালে ডিএনসিসির আওতাধীন স্থায়ী ও অস্থায়ী পশুর হাট পরিদর্শনের সময় উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে ডাইভারশন দিয়ে পশু বেঁধে রাখা দেখতে পান প্রশাসক। এ সময় তিনি অসন্তোষ প্রকাশ করে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মেইন রোড থেকে পশুগুলো সরিয়ে দেন।

পরে সংশ্লিষ্ট হাটের ইজারাদারকে ডেকে সড়কে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে কঠোর নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করা হলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানার হুঁশিয়ারিও দেন তিনি।

এ বিষয়ে ইজারাদারের পক্ষ থেকে জানানো হয়, সকালে বৃষ্টির কারণে কিছু পশুর মালিক সাময়িকভাবে মেট্রোরেল স্টেশনের নিচে পশু রেখেছিলেন। পরে ডিএনসিসির নির্দেশনা অনুযায়ী দ্রুত সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে সকালে রাজধানীর গাবতলী পশুর হাটও পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। সেখানে তিনি অতিরিক্ত হাসিল আদায় না করার নির্দেশ দেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন।

পরে রাজধানীর ৩০০ ফিট, বেরাইদ ও স্বদেশ প্রপার্টিজ এলাকায় স্থাপিত অস্থায়ী পশুর হাট পরিদর্শন করেন তিনি। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে যানজট বা ভোগান্তি তৈরি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রশাসক।

পশুর হাট পরিদর্শনের সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন: ট্রেনে ঈদযাত্রায় চরম ভোগান্তি: ৫ ট্রেনের বিলম্ব, যাত্রীদের উপচে পড়া ভিড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন