বিজ্ঞাপন

মানিকগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ ফারুক হোসেন ওরফে শিশির (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মে) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

এর আগে, গতকাল রবিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার পশ্চিম দাশড়া দুধ বাজার এলাকায় ওয়ালটন শোরুমের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক হোসেন সদর উপজেলার পূর্ব দাশড়া (সিদ্দিকনগর) এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই সুরেশ রাজবংশীর নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ফারুক হোসেনের দখল থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন- ভারতের উত্তরপ্রদেশে রাস্তায় ঈদের নামাজ ও প্রকাশ্যে কোরবানিতে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন