টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ধানের জমিতে পানি দেওয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাই খোরশেদ আলম নিহত হয়েছেন। উপজেলার বানিয়ারা গ্রামে রোববার (২৫ মে) এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানের জমিতে পানি দেওয়া নিয়ে ছোট ভাই রমেজের সঙ্গে বড় ভাই খোরশেদ আলমের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পারিবারিক এই বিরোধ তীব্র আকার ধারণ করলে উত্তেজনার মধ্যে ছোট ভাই রমেজ কোদাল দিয়ে বড় ভাই খোরশেদ আলমের শরীরে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তিনি মারা যান বলে জানা গেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : পুলিশের চার্জশিটে উঠে এলো ভয়ঙ্কর যেসব তথ্য


