চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শনিবার (১১ জুলাই) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল।
চট্টগ্রামসহ আশপাশের এলাকায় গত কয়েক দিনের তুলনায় আজ বৃষ্টিপাত হয়েছে প্রায় অর্ধেক। বৃষ্টি আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়া অফিসে ব্রিফিংয়ে এ কথা জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।
তিনি জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় শিগগিরই তুলে নেয়া হবে সতর্কতা সংকেতও। তবে দেশের উত্তরাঞ্চলের চিত্র ভিন্ন। আগামী ২ থেকে ৩ দিনে রংপুর ময়মনসিংহ রাজশাহী অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আমবাগানে ১০৬ মিলিমিটার। এ ছাড়া যশোরে ৮৯, বান্দরবানে ৮০, রাঙামাটিতে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পড়ুন : সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
সা/


