বিজ্ঞাপন

ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার সমাপ্তি

ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার সমাপ্তি হয়েছে। সোমবার সমাপনী দিন বিকালে সরকারি নজরুল একাডেমির মাঠের নজরুল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, ময়মনসিংহ পুলিশ সুপার কামরুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিশালের কাজী পরিবারের তৃতীয় প্রজন্ম কাজী খালেকুজ্জামান সোহেল, বিচ্যুতিয়াা ব্যাপারি বাড়ির পঞ্চম প্রজন্ম আজিজুল হক ব্যাপরি। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছিলেন বাংলাদেশ শিল্প কলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড সদস্য মোঃ জেহাদ উদ্দিন। পরে ত্রিশাল প্রেস ক্লাবের উদ্যোগে অবিস্মণীয়নজরুল বইয়ের মোড়ক উম্মোচন করেন অতিথি বৃন্দ। গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান মালা।

বিজ্ঞাপন

দেখুনঃবাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান

পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন