বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিল দিন বাড়ছে । অভিভাবকরা চিকিৎসা সেবা নিয়ে উদ্বিগ্ন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

মৃত শিশু বয়স ৬ মাস। সে ময়মনসিংহ সদর দাপুনিয়া গ্রামের ।সে হামের উপসর্গ নিয়ে ২০ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বার তার মৃত্যু হয়। নেত্রকোনার আরেকজন শিশু হামের উপসর্গ নিয়ে ২০মে ভর্তি হয়
২৫ সোমবার সন্ধ্যায় মৃত্যু হয়।এ নিয়ে মোট ৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭২ শিশু।

গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৯ শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম দায়িত্ব পালন করছে। জায়গার সংকুলান না হওয়ায় মেঝেতে শিশুদেরকে নিয়ে চিকিৎসা নিচ্ছেন অভিভাবকরা।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, দেশের অনেক শিশু অপুষ্টিতে ভোগে। অপুষ্টির কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ে, আর হাম হলে সেই জটিলতা আরও তীব্র হয়। ‘শিশুদের জন্য হাসপাতালে আইসিইউ না থাকায় গুরুতর রোগীদের “বাবল সিপ্যাপ” পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হচ্ছে।

পড়ুন: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন